Sunday, December 24, 2017

বাংলাদেশ বিষয়ক প্রশ্ন ও উত্তর - MCQ PDF Download

 বাংলাদেশ বিষয়ক প্রশ্ন ও উত্তর - MCQ PDF Download BCS Exam Preparation
বাংলাদেশ বিষয়ক সকল প্রশ্ন ও উত্তর একটি পিডিএফ ফাইল এ অন্তর্ভুক্ত করা হয়েছে, যা বিসিএস এর প্রস্তুতি গ্রহণকারী সহ সকল নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। বাংলাদেশ বিষয়াবলী (Bangladesh issues MCQ Pdf) বিষয়ভিত্তিক অনুসারে সাজানো হয়েছে ফলে সহজেই যেকোনো বিষয়ে প্রশ্ন উত্তর বের করা সম্ভব। নিচের লিংক থেকে Download করে নিন PDF ফাইল টি -

File Size 1.8 MB

বাংলাদেশ বিষয়াবলী (Bangladesh issues MCQ Pdf) পিডিএফ ফাইল টি যে সকল বিষয় নিয়ে সাজানো হয়েছে তার কিছু নমুনা নিচে দেয়া হলো : (সম্পূর্ণ ফাইলটি MCQ PDF ফরম্যাটে Download করে নিন)
BCS Preliminary Question Bank PDF বইটি Download করে নিন

বাঙালী জাতির অভ্যুদ্বয়
        প্রশ্ন: বাঙ্গালী জাতির পরিচয় কি?
        উত্তর: শংকর জাতি হিসেবে।
        প্রশ্ন: বাংলা ভুমি খন্ডের প্রাচীন জনপদগুলোর নাম কি কি?
        উত্তর: গৌড় -(পুন্ড্রু, বরেন্দ্রীয়, রাঢ়), সুহ্ম-(তাম্র, লিপ্পি, সমতট), বঙ্গ-(বঙ্গাল, হরিকেল)

প্রাক সুলতানী আমল - মৌর্য বংশ
        প্রশ্ন: প্রাচীন ভারতের সর্বপ্রথম সর্বভারতীয় সম্রাট কে ?
        উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য।
        প্রশ্ন: মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
        উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য।

প্রাক সুলতানী আমল -গুপ্ত বংশ
        প্রশ্ন: গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
        উত্তর: ১ম চন্দ্রগুপ্তশ্রী-গুপ্ত)  ।
        প্রশ্ন: গুপ্ত সাম্রাজ্যের গোড়া পত্তন হয়?
        উত্তর: ৩২০ খ্রিঃ পূর্বাব্দে।

প্রাক সুলতানী আমল -গৌড় বংশ
        প্রশ্ন: কে স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন?
        উত্তর: শশাঙ্ক।
        প্রশ্ন: গৌড় রাজ্য প্রতিষ্ঠিত হয়?
        উত্তর: ৬০৬ সালে।

প্রাক সুলতানী আমল -পাল বংশ
        প্রশ্ন: পাল বংশের প্রতিষ্ঠাতা কে?
        উত্তর: গোপাল।
        প্রশ্ন: গোপালের রাজত্বকাল কত ছিল?
        উত্তর: ৭৫০ থেকে ৭৭০ খ্রিষ্টাব্দ পর্যন্ত ২০ বছর।

প্রাক সুলতানী আমল -চন্দ্র বংশ
        প্রশ্ন: চন্দ্রবংশের শাসনকাল কত শতক পর্যন্তু বিস্তৃত ছিল?
        উত্তর: ১০ম- ১১শ শতক।
        প্রশ্ন: চন্দ্রবংশের প্রথম শক্তিশালী রাজা কে?
        উত্তর: ত্রৈলোক্যচন্দ্র।
        প্রশ্ন: ত্রৈলোক্যচন্দ্র আনুমানিক কত সময় রাজত্ব করেছেন?

প্রাক সুলতানী আমল -দেব বংশ
        প্রশ্ন: বেদ রাজবংশের রাজাদের রাজধানী নাম কি ছিল?
        উত্তর: দেবপর্বত।
        প্রশ্ন: দেবপর্বত কোথায় অবস্থিত ছিল?
        উত্তর: কুমিল্লার ময়নামতি পাহাড়ের দক্ষিনাংশে।

প্রাক সুলতানী আমল -সেন বংশ
        প্রশ্ন: সেন বংশের প্রথম রাজা ও প্রতিষ্ঠাতা কে?
        উত্তর: সামন্ত সেন।
        প্রশ্ন: সেন রাজাদের পূর্ব পুরুষগণ কোন দেশের অধিবাসী ছিলেন?
        উত্তর: দাক্ষিণাত্যের কর্ণাটক।

সুলতানী আমল/ মুসলিম রাজত্ব
        প্রশ্ন: ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খিলজী কবে নদীয়া আক্রমন করে?
        উত্তর: ১২০৪ খ্রিঃ।
        প্রশ্ন: কোন শতকে বাংলায় মুসলিম আধিপত্য প্রতিষ্ঠিত হয়?
        উত্তর: ত্রয়োদশ শতকে।

মুঘল আমল
        প্রশ্ন: মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?
        উত্তর: জহিরউদ্দীন মুহাম্মদ বাবর।
        প্রশ্ন: বাবরের মৃত্যু পর বাংলার মসনদে কে উপবিষ্ট হন ?
        উত্তর: নাসির উদ্দীন মুহম্মদ হুমায়ুন।

উপনিবেশিক শাসন
        প্রশ্ন: বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসছিলো ?
        উত্তর: পর্তুগীজরা।
        প্রশ্ন: পতুগীজ নাবিক ভাস্কো-ডা-গামা ভারতবর্ষে আসেন কত সালে ?
        উত্তর: ১৪৯৮ সালে।

স্বাধীকার আন্দোলন ও ইংরেজ শাসনের অবসান
        প্রশ্ন: প্রথম দিকে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব কে প্রদান করেন?
        উত্তর: তিতুমীর।
        প্রশ্ন: তিতুমীর এর প্রকৃত নাম কি?
        উত্তর: মীর নিসার আলী।

পাকিস্তান আমল (১৯৪৭-৭১)
        প্রশ্ন: পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
        উত্তর: লিয়াকত আলী খান।
        প্রশ্ন: পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন?
        উত্তর: ইস্কান্দার মির্জা।

৫২-এর ভাষা আন্দোলন
        প্রশ্ন: পাকিস্তান গন পরিষদে বাংলা ভাষা সংক্রান্ত সংশোধনী প্রস্তাব আনেন?
        উত্তর: গন পরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত।
        প্রশ্ন: উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব প্রথম কবে, কোথায় গৃহীত হয় ?
        উত্তর: ডিসেম্বর, ১৯৪৭ সালে করাচিতে শিক্ষা সম্মেলনে।

৬ দফা ও গন অভ্যুথান
        প্রশ্ন: শেখ মুজিব ছয় দফা কর্মসুচী কবে ব্যক্ত করেন?
        উত্তর: ১৩ ফেব্রুয়ারী ১৯৬৬ সালে।
        প্রশ্ন: আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়?
        উত্তর: জানুয়ারী, ১৯৬৮।

প্রতীক, পতাকা ও সংগীত
        প্রশ্ন: বাংলাদেশের জাতীয় প্রতীক কি ?
        উত্তর: উভয় পাশে ধানের শীষে বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা। তার মাথায় পাটগাছের পরস্পর  সংযুক্ত তিনটি পাতা এবং উভয পাশে দুটি করে তারকা।
        প্রশ্ন: জাতীয় পতাকা প্রথম কে উত্তোলন করেন?
        উত্তর: তৎকালীন ছাত্র নেতা আ.স.ম আবদুর রব।

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
        প্রশ্ন: বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে ছিলেন?
        উত্তর: বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান।
        প্রশ্ন: প্রথম কোথায় বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়?
        উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসভায়।

জাতীয় দিবস সমূহ
    বাংলাদেশ সরকার ঘোষিত জাতীয় দিবস সমূহ
        প্রশ্ন: ২১ শে ফেব্রুয়ারী
        শহীদ দিবস
        প্রশ্ন: ২৬ শে মার্চ
        স্বাধীনতা দিবস

স্বীকৃতি প্রদানকারী দেশ
        বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী দেশসমূহ
        প্রশ্ন: দেশের নাম
        প্রশ্ন: ভারত
        প্রশ্ন: ভুটান
        প্রশ্ন: পোল্যান্ড

আর্ন্তজাতিক অঙ্গনে বাংলাদেশ
        প্রশ্ন: বাংলাদেশকে প্রথম কোন দেশ স্বীকৃতি দেয় ?
        উত্তর: ভারত।
        প্রশ্ন: বাংলাদেশকে স্বীকৃতিপ্রদানকারী দ্বিতীয় দেশ কোনটি ?
        উত্তর: ভুটান।
        প্রশ্ন: সৌদিআরব কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ?
        উত্তর: ১৬ আগষ্ট, ৭৫।

বাংলাদেশের ভৌগলিক অবস্থান
        প্রশ্ন: বাংলাদেশের আয়তন কত ?
        উত্তর: ১,৪৭,৫৭০ বর্গ কিঃ মিঃ।
        প্রশ্ন: আয়তনের দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের স্থান কত ?
        উত্তর: ৯০ তম।
        প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোনটি?
        উত্তর: বাংলাদেশ।

আবহাওয়া ও জলবায়ু
        প্রশ্ন: বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা কত ?
        উত্তর: ২৬.০১ সেলসিয়াস।
        প্রশ্ন: বাংলাদেশের শীতকালের গড় তাপমাত্রা কত ?
        উত্তর: ১৮.৭২ সেলসিয়াস।

বাংলাদেশের নদ-নদী
        প্রশ্ন: বাংলাদেশের নদ- নদীর সংখ্যা কত?
        উত্তর: ২৩০ টি।
        প্রশ্ন: বাংলাদেশে প্রবাহিত আর্ন্তজাতিক নদীর সংখ্যা কত?
        উত্তর: ৫৭ টি।

নদী সংশ্লিষ্ট স্থাপনা
        প্রশ্ন: স্থাপনার নাম
        প্রশ্ন: হার্ডিঞ্জ ব্রীজ
        প্রশ্ন: ফারাক্কা বাঁধ

জেলাভিত্তিক নদ-নদী
        প্রশ্ন: জেলা
        নদ-নদী
        প্রশ্ন: ঢাকা
        বুড়ীগঙ্গা, শীতলক্ষা, বংশী, ধলেশ্বরী, তুরাগ, বালু।

নদী তীরবর্তী শহর
        প্রশ্ন: শহর
        যে নদীর তীরে
        প্রশ্ন: আশুগঞ্জ
        মেঘনা।

Wednesday, December 20, 2017

Class Eight Math Full Solution PDF Download অষ্টম শ্রেণীর গণিত বই

অষ্টম শ্রেণীর গণিত সম্পূর্ণ সমাধান

অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য  বোর্ড গণিত বই এবং গণিত এর সম্পূর্ণ গণিত বই এর সমাধান (JSC Class Eight full math book solution in pdf format) পিডিএফ আকারে ডাউনলোড করার লিংক শেয়ার করছি।  সৃজনশীল পদ্ধতিতে কিভাবে প্রশ্ন আসবে এবং নম্বর বন্টন সম্পর্কেও আলোচনা করা হয়েছে।
অষ্টম শ্রেণীর গণিত সম্পূর্ণ সমাধান পিডিএফ বই ডাউনলোড করুন নিচে থেকে।
Covid 19 থেকে রক্ষা পেতে সবাই ঘরে থাকুন।  Stay safe. Stay home.

অষ্টম শ্রেণীর গণিত বোর্ড বই পিডিএফ ডাউনলোড অষ্টম শ্রেণীর গণিত বই সম্পূর্ণ সমাধান পিডিএফ ডাউনলোড
Download Class Eight Math Board Book 1.  Class Eight Board Math Book PDF Download Download Class Eight Math Board Book Full Solution 2. Class Eight (JSC) Latest Math Full Solution PDF Download
অষ্টম শ্রেণীর (JSC Class Eight Math) গণিত বিষয়ে সৃজনশীল পদ্ধতিতে প্রশ্ন সম্পর্কিত ধারণা ও নম্বর বন্টন নিচে আলোচনা করা হলো
Class Eight Math - JSC - Mark distribution -

প্রশ্ন সম্পর্কিত ধারণা
গণিত
সময় : ৩ ঘন্টা            পূর্ণমান ১০০

সৃজনশীল প্রশ্নের জন্য ৬০ নম্বর
বহুনির্বাচনী প্রশ্নের জন্য ৪০ নম্বর বরাদ্দ রয়েছে
সৃজনশীল প্রশ্ন: প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর ১০

➤ ৯ টি সৃজনশীল প্রশ্ন থেকে ৬ টি প্রশ্নের উত্তর প্রদান করতে হবে।
➤ পাটিগণিত অংশ থেকে ২ টি পাটিগণিত অংশ থেকে উত্তর দিতে হবে ১ টি
➤ বীজগণিত অংশ থেকে ৩ টি বীজগণিত অংশ থেকে উত্তর দিতে হবে ২ টি
➤ জ্যামিতি অংশ থেকে ৩ টি জ্যামিতি অংশ থেকে উত্তর দিতে হবে ২ টি
➤ পরিসংখ্যান অংশ থেকে ১ টি পরিসংখ্যান অংশ থেকে উত্তর দিতে হবে ১ টি

মোট ৬ টি প্রশ্নের উত্তর প্রদান করতে হবে।  ১০ X ৬ = ৬০

বহুনির্বাচনী প্রশ্ন: প্রতিটি বহুনির্বাচনি প্রশ্নের নম্বর   ১
পাটিগণিত অংশ থেকে ১০ - ১২ টি
বীজগণিত অংশ থেকে ১০ - ১৫ টি
জ্যামিতি অংশ থেকে ১০ - ১৫ টি এবং
পরিসংখ্যান অংশ থেকে ২ - ৪ টি করে
মোট ৮০ টি প্রশ্ন থাকবে।
৪০ টি বহুনির্বাচনি প্রশ্ন থেকে ৪০ টি প্রশ্নেরই উত্তর প্রদান করতে হবে।  ৪০  x ১ = ৪০

Thursday, December 14, 2017

Bangla Math Magic Tips and Tricks

 Bangla Math Magic Tips and Tricks
গণিত সবসময় মজার এবং আকর্ষণীয়। আমরা Math Tricks ব্যবহার করে সংখ্যা নিয়ে খেলতে পারি এবং আমাদের বন্ধু এবং সহকর্মীদের মুগ্ধ করতে পারি। এই কৌশল গুলো জানুন এবং আপনার বন্ধুদের সাথে খেলে তাদের অবাক করে দিতে পারেন। এই  Math Magic ট্র্যাক গুলো এত সহজ যে আপনি প্রদত্ত পদক্ষেপগুলি দিয়ে খুব সহজেই তা শিখতে পারেন। আপনার বন্ধুদের সাথে এই কৌশল শিখে ম্যাজিক দেখান এবং আপনার প্রতিভা প্রমাণ করুন।

📩 গণিতের ম্যাজিকঃ জাদুর খাম
 আমরা এখন যে যে ম্যাজিকটি শিখব সেই ম্যাজিকটির নাম, ‘জাদুর খাম’। এই ম্যাজিকটিতে তুমি তোমার বন্ধু কে বলবে চারটি সংখ্যা লিখে এর যোগফল তোমাকে জানাতে। সে এটা জানানোর পরে তুমি আগে থেকে লিখে রাখা একটা মুখবন্ধ খাম তুলে দিবে তার হাতে। জাদুটি হল, তোমার বন্ধু  দেখবে তোমার আগেই লিখে রাখা মুখবন্ধ খামে সেই সংখ্যাটাই লেখা আছে যেটি সে তোমাকে বলেছিল।
ব্যাপারটা কিন্তু খুবই মজার হবে, তাই না? বন্ধু দের তাক লাগিয়ে দিতে এই জাদু শিখতে চাও?
তাহলে আসো শুরু করা যাক!

যা যা লাগবে
✋ এক টুকরো সাদা কাগজ
✋ কলম
✋  খাম
✋ আঠা

জাদুর রহস্যভেদ
এসো জেনে নেই কী করে এই মজার জাদুটি দেখাতে হবে।

জাদু শুরুর আগে আমাদের কিছু কাজ করতে হবে,

👉 গণিতের জাদু শুরু হবার আগেই তুমি একটি সাদা কাগজ নেবে। এই কাগজে বর্তমানে যে সাল চলছে, তার ২ গুণ লিখবে। যেমন, এখন যদি ২০১১ সাল হয়, তবে তুমি কাগজে লিখবে (২০১২X২)= ৪০২২। ২০২০ সাল হলে ৪০৪০, ২০১০ সাল হলে ৪০২০ ইত্যাদি।
👉 এবার কাগজটি ভাঁজ করে খামের মধ্যে ঢুকিয়ে দাও। খামের মুখ আঠা দিয়ে বন্ধ করে দাও।

জাদু দেখানোর সময় যা করতে হবে

👉 তোমার বন্ধু কে কাগজে তার জন্মসাল লিখতে বলো।
👉 এবার তাকে তার জীবনের একটি বিশেষ ঘটনার সালটি লিখতে বলো। যেমন, যেই সালে সে প্রথম স্কুলে ভর্তি হয়েছিলো, অথবা যেই সালে সে প্রথম চিড়িয়াখানায় গিয়েছিলো।
👉 এবার তোমার বন্ধু কে তার বয়স লিখতে বলো। (এ বছর তার বয়স কত হবে তা লিখবে।)
👉 সেই বিশেষ ঘটনার পর কত বছর পার হয়েছে সেই সংখ্যাটি এবার তাকে ঝটপট লিখে ফেলতে বলো।
👉 সবশেষে তাকে এই চারটি সংখ্যা যোগ করে যোগফলটি লিখতে বলো।
👉 এবার জাদুকরের জাদু দেখাবার পালা। চোখ বন্ধ করে মন্ত্র পড়ে তুমি খামটি তুলে নেবে। খাম খুলে ভেতরের কাগজটি সবাইকে দেখিয়ে দাও।

উদাহরণ দিয়ে বিষয়টি আরও পরিষ্কার করে দিচ্ছি--
 
এখন ২০১৮ সাল। তুমি এই সংখ্যাকে ২ দিয়ে গুণ করে খামের ভিতরের কাগজটিতে ৪০৩৬ লিখবে।
ইরার জন্ম ২০০৪ সালে।
ওর বয়স এবার ১৪ হবে।
২০০৯ এ সে প্রথম স্কুলে যায়।
২০১8 সালে তার প্রথম স্কুলে যাবার দিনটির ৯ বছর পূর্ণ হবে।
২০০৪+১৪+২০০৯+৯ = ৪০৩৬

সতর্কতা
👉 সংখ্যা লেখার সময় ভুল করা যাবে না। যেমন, প্রথম স্কুলে যাবার দিনটি যদি ৬ বছর আগে হয়, এবং তোমার বন্ধু  যদি ৫ লিখে, তাহলে জাদুটি কাজ করবে না।
👉 প্রতিটা সংখ্যা অবশ্যই পূর্ণসংখ্যা হতে হবে। বর্তমান সালে যত বয়স হবে তাই লিখতে হবে।

ধরো, ইরার জন্ম ২০০৪ সালের ডিসেম্বর মাসে। এখন ফেব্রুয়ারী মাস। সে হিসেবে তার বর্তমান বয়স তেরো বছর দুই মাস। কিন্তু কাগজে ১৪ বছরই লিখতে হবে, কারণ ২০১৮ সালেই তার বয়স ১৪ হবে।
অথবা ইরার জন্ম ২০০৪ সালের ফেব্রুয়ারীতে। ডিসেম্বর মাসে এই ম্যাজিক দেখাতে গেলে তার বয়স ১৪ বছর ১০ মাস, কিন্তু লিখতে হবে ১৪ বছর। কারণ ২০১৮ তার ১৫ হবে না।

Saturday, December 2, 2017

Trigonometry Calculator

Trigonometry Calculator
Sine Calculator
Enter the opposite and hypotenuse angle values and the Sine Calculator will solve the sine angle for you.
Opposite Angle Hypotenuse Angle Sine Angle



Cosine Calculator
Enter the adjacent and hypotenuse angle values and the Cosine Calculator will solve the cosine angle for you.
Adjacent Angle Hypotenuse Angle Cosine Angle



Tangent Calculator
Enter the opposite and adjacent angle values and the Tangent Calculator will solve the tangent angle for you.
Opposite Angle Adjacent Angle Tangent Angle


Prime Number



Prime Number

Prime Number

Enter a number and the Prime Number Calculator will instantly tell you if it is a prime number or not.
Please enter a number:
Prime numbers are positive, non-zero numbers that have exactly two factors -- no more, no less.

 

Savings Calculator


Savings Calculator

Savings Calculator
This one takes a lump sum of money and compounds it monthly over a fixed period of time at a fixed annual yield. Plus it allows you to add monthly contributions.
Put Inputs Here

Years
Percent Yield
Initial Balance
Monthly Contribution
Results

 Final Balance

3 Way Percent Calculators

Percent Calculators
3-way Percent Calculators


Find the sentence that represents your problem.

Enter the values and click Calculate.

What is % of ?
Answer:
 
 is what percent of ?
Answer: %
 
 is % of what?
Answer:


Circle Solver



Circle Solver Calculator
Circle Solver
Can't remember the formulas for the other two parts of a circle (area, diameter, or circumference) when you only know one? Enter the circle area, diameter, or circumference and it will solve for the other two!
Area
Diameter
Circumference

Friday, December 1, 2017

Square Root Calculator



Square Root Calculator

Square Root Calculator
 The Square Root Calculator will find the square root of the number you enter.

Number
Square Root


How to calculate square roots without a calculator

Many mathematical operations have an inverse, or opposite, operation. Subtraction is the opposite of addition, division is the inverse of multiplication, and so on. Squaring, which we learned about in a previous lesson (exponents), has an inverse too, called "finding the square root." Remember, the square of a number is that number times itself. The perfect squares are the squares of the whole numbers: 1, 4, 9, 16, 25, 36, 49, 64, 81, 100 …

The square root of a number, n, written

$\sqrt{n}$ is the number that gives n when multiplied by itself. For example,

$\sqrt{100}$ = 10 because 10 x 10 = 100

Examples

Here are the square roots of all the perfect squares from 1 to 100.

$\sqrt{1} = 1\ since\ 1^{2} = 1$
$\sqrt{4} = 2\ since\ 2^{2} = 4$
$\sqrt{9} = 3\ since\ 3^{2} = 9$
$\sqrt{16} = 4\ since\ 4^{2} = 16$
$\sqrt{25} = 5\ since\ 5^{2} = 25$
$\sqrt{36} = 6\ since\ 6^{2} = 36$
$\sqrt{49} = 7\ since\ 7^{2} = 49$
$\sqrt{64} = 8\ since\ 8^{2} = 64$
$\sqrt{81} = 9\ since\ 9^{2} = 81$
$\sqrt{100} = 10\ since\ 10^{2} = 100$

Finding square roots of of numbers that aren't perfect squares without a calculator

1. Estimate - first, get as close as you can by finding two perfect square roots your number is between.

2. Divide - divide your number by one of those square roots.

3. Average - take the average of the result of step 2 and the root.

4. Use the result of step 3 to repeat steps 2 and 3 until you have a number that is accurate enough for you.

Example: Calculate the square root of 10 ($\sqrt{10}$) to 2 decimal places.

1. Find the two perfect square numbers it lies between.

Solution:
$3^{2}$ = 9 and $4^{2}$ = 16, $\sqrt{10}$ so lies between 3 and 4.

2. Divide 10 by 3. 10/3 = 3.33 (you can round off your answer)

3. Average 3.33 and 3. (3.33 + 3)/2 = 3.1667

Repeat step 2: 10/3.1667 = 3.1579
Repeat step 3: Average 3.1579 and 3.1667. (3.1579 + 3.1667)/2 = 3.1623

Try the answer >>> Is 3.1623 squared equal to 10? 3.1623 x 3.1623 = 10.0001

If this is accurate enough for you, you can stop! Otherwise, you can repeat steps 2 and 3.

Note: There are a number of ways to calculate square roots without a calculator. This is only one of them.

Tuesday, November 28, 2017

BCS Preliminary Question Bank with Solution Pdf প্রশ্ন ব্যাংক ও সমাধান

 বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ব্যাংক ও সমাধান PDF Book Download
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ব্যাংক ও প্রশ্ন সমাধান এর মোবাইল ভার্সন পিডিএফ বই ডাউনলোড লিংক সহ বিসিএস এর পরীক্ষা প্রস্তুতি কিভাবে নিবেন সেই সম্পর্কে আজকের আলোচনা।  BCS Preliminary Question Bank with solution এই বইটি থেকে বিসিএস, পিএসসি, ব্যাংকার্স রিক্রুটম্যান্ট, শিক্ষক নিয়োগ, বিভিন্ন মন্ত্রনালয়ে সরকারি ও বেসরকারি চাকরির নিয়োগ ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সহ যে কোন প্রতিয়োগিতামূলক পরীক্ষায় মিনিমাম ২০% প্রশ্ন কমন পরবে।
কারন এখানে ২৫ টি বিসিএস প্রশ্ন উত্তর সহ দেওয়া আছে অর্থাৎ ২৫*১০০=২৫০০ টি এমসিকিউ আছে যা শিখতে পারলে যে কোন পরীক্ষায় মোটামুটি ভালো করা যায়।
যে কোন জব পরীক্ষায় বিসিএস প্রশ্নের মডেল বা এমসিকিউ ফলো করা হয়

BCS Preliminary Question Bank with solution এই ই-বুকের সুবিধা সমূহঃ

    এই বইতে বুকমার্ক মেনু ও হাইপারলিঙ্ক মেনু যুক্ত আছে আপনাকে কোন অধ্যায়ে যেতে মাউসের চাকা ঘুরানো লাগবে না জাস্ট ওই অধ্যায়ের নামের উপর ক্লিক করলেই হবে ...।
    ১০-৩৪ তম বিসিএস প্রিলিমিনারির সকল প্রশ্ন উত্তর সহ দেওয়া আছে
    বিসিএস পরীক্ষার প্রস্তুতির জন্য দেওয়া আছে স্পেশাল টিপস ...
    মানে কোন অধ্যায় থেকে কতটি এমসিকিউ আসবে ও কি কি বই ফল করবেন
    এবং কিভাবে পরবেন ও কি কি পরবেন ...।
    এককথায় অল্প পড়াশুনা করে কিভাবে প্রিলিমিনারিতে ভালো করবেন সেই টিপস অর্থাৎ এলোপাথাড়ি ভাবে না পরে শুধুমাত্র প্রয়োজনীয় টপিক্স গুলোই পরুন

BCS Preliminary Question Bank with solution মোবাইল ভার্সন


Sahih Namaz o Dua Shikhkha  Download BCS Preliminary Question Bank with solution

BCS Preliminary MCQ Syllabus Latest Exam Procedure, Question pattern, Marks Distribution and bcs syllabus details are as follows:

    ♦♦ Bangla Language and Literature: 35 Marks
    ♦♦ English Language and Literature: 35 Marks
    ♦♦ Bangladesh Affairs: 30 Marks
    ♦♦ International Affairs: 20 Marks
    ♦♦ Geography (Bangladesh & Global), Environment and Disaster Management: 10 Marks
    ♦♦ General Science: 15 Marks
    ♦♦ Computer and Information Technology: 15 Marks
    ♦♦ Mathematical Reasoning: 15 Marks
    ♦♦ Mental Ability: 15 Marks
    ♦♦ Ethics, Values, and Good Governance: 10 Marks
    ♦♦ Total = 200 Marks

Friday, November 24, 2017

কম্পিউটার ব্যবহারকারীদের জন্য সেরা ১০ টি বই ফ্রি ডাউনলোড পিডিএফ বই


কম্পিউটার ব্যবহারকারীদের জন্য সেরা ১০ টি বই ফ্রি ডাউনলোড পিডিএফ বই
কম্পিউটার ব্যবহারকারীদের জন্য প্রয়োজনীয় ১০ টি বই শেয়ার করছি  যা অবশ্যই ডাউনলোড করে নিবেন। বইগুলি খুবই জনপ্রিয় এবং যারা কম্পিউটার ব্যবহার করছেন তাদের জন্য খুব দরকারী ও কাজের। বইগুলি হল -ফটোশপ, ইলাস্ট্রেটর, কম্পিউটার হার্ডওয়্যার, কম্পিউটার প্রোগ্রামিং ব্যাসিক , ওয়ার্ডপ্রেস, HTML, SEO, QUARK EXPRESS, MS EXCEL, ইত্যাদি।

💢 বাংলায় ফটোশপ শিখার বই
ফটোশপ খুব প্রয়োজনীয় একটি সফটওয়্যার। ছবিকে এডিটিং এর মাধ্যমে সুন্দর করার কাজে এটির ব্যবহার ব্যাপক।  ফটোশপ কি, ফটোশপের কাজ, ফটোশপ শেখার নিয়ম, ফটোশপ টিউটোরিয়াল এই পিডিএফ বই এ রয়েছে। এডোবি ফটোশপ টিউটোরিয়াল জেনে নিন ফটোশপ শেখার বই ডাউনলোড করে।

Download PDF Book
   📥 ফটোশপ ১
   📥 ফটোশপ ২

💢 জনপ্রিয় সফটওয়্যার ইলাস্ট্রেটর শিখার বাংলা বই
এডোবি ইলাস্ট্রেটর বই টিতে ইলাস্ট্রেটর কি, ইলাস্ট্রেটর এর কাজ, ইলাস্ট্রেটর বাংলা টিউটোরিয়াল, ইলাস্ট্রেটর লোগো ডিজাইন, ইলাস্ট্রেটর সিসি, ইলাস্ট্রেটর টুল এর ব্যবহার রয়েছে। এখান থেকে ইলাস্ট্রেটর শেখার বই টি ডাউনলোড করে নিন।

Download ইলাস্ট্রেটর PDF Book
   📥 ইলাস্ট্রেটর ১
   📥 ইলাস্ট্রেটর ২

 💢 কম্পিউটার হার্ডওয়্যার শিখার বাংলা বই
হার্ডওয়্যার হলো কম্পিউটার এর বিভিন্ন অংশ যা দৃশ্যমান।  হার্ডওয়্যার সম্পর্কিত বইটি তে হার্ডওয়্যার ও সফটওয়্যার এর পার্থক্য কম্পিউটার হার্ডওয়্যার পরিচিতি ও কম্পিউটার হার্ডওয়্যার কোর্স সম্পর্কে বিষদ আলোচনা করা হয়েছে।  হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার সহ সাধারণ ব্যবহারকারী হার্ডওয়্যার শেখার জন্য এই বই ডাউনলোড করে নিতে পারেন।

Download হার্ডওয়্যার PDF Book
    📥 হার্ডওয়্যার ১
    📥 হার্ডওয়্যার ২

 💢 কম্পিউটার প্রোগ্রামিং শিখার ব্যাসিক ধারনার বই
কম্পিউটার প্রোগ্রামিং বই টি যার বেসিক ধারণা পেতে চান তাদের জন্য খুবই দরকারি, কম্পিউটার প্রোগ্রামিং কি, প্রোগ্রামিং বেসিক ধারণা পেতে কম্পিউটার প্রোগ্রামিং বই ফ্রি ডাউনলোড করে নিন।

Download প্রোগ্রামিং PDF Book
    📥 Programing 1
    📥 Programing 2

💢 ওয়ার্ডপ্রেস এ ব্লগ বানানোর বাংলা পিডিএফ বই?
ওয়ার্ডপ্রেস ব্লগ কিভাবে বানাবেন তা বিস্তারিত রয়েছে এই পিডিএফ বই এ, এখানে ওয়ার্ডপ্রেস কি, কিভাবে ব্লগ ডিজাইন করবেন তা এই  ওয়ার্ডপ্রেস বই এ রয়েছে, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট টিউটোরিয়াল, ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল বই পড়লে জেনে নিতে পারবেন, ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল থেকে ওয়ার্ডপ্রেস ব্লগ তৈরি করতে পারবেন খুব সহজেই, বিনা খরচে তৈরী করুন ওয়েব সাইট। Complete Wordpress Tutorial Ebook in Bangla Language

Download ওয়ার্ডপ্রেস PDF Book
    📥 ওয়ার্ডপ্রেস ১

💢 HTML শিখার বাংলা বই
ওয়েব পেজ ডিজাইন করার জন্য HTML অবশ্যই শিখতে হবে। এই বই থেকে HTML বিশদ ধারণা নিয়ে নিতে পারেন।  তাহলে দেরি না করে এক্ষুনি ডাউনলোড করে নিন HTML শেখার বাংলা পিডিএফ বই।

Download HTML PDF Book
    📥 HTML 1
    📥 HTML 2

💢 SEO শিখার বাংলা পিডিএফ বই 
seo সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন seo bangla টিউটোরিয়াল বইটি ডাউনলোড করুন SEO Tutorial,  information about search engine optimization, engine optimization tips, how to optimize google search results, search engine optimization guide

Download SEO PDF Book
    📥 SEO PDF FILE

💢 QUARK EXPRESS শিখার বাংলা বই
 QUARK Express কিভাবে শিখবেন তার টিউটোরিয়াল রয়েছে এই পিডিএফ বই তে এখান থেকে ডাউনলোড করে নিন।

Download QUARK EXPRESS PDF Book
    📥 QUARK EXPRESS 1

💢 MS EXCEL শিখার বাংলা বই
MS EXCEL কিভাবে সহজে শিখতে পারবেন তার টিউটোরিয়াল দেয়া আছে এই পিডিএফ বই এ Download MS EXCEL PDF book free.

Download MS EXCEL PDF Book
    📥 MS EXCEL 1

Sunday, November 19, 2017

গণিত সূত্র - Math Formula - MCQ Answer - PDF Book

গণিত সূত্র - Math Formula - MCQ Answer
গণিত সূত্র সমূহ ভালোভাবে আয়ত্ত আনতে পারলে খুব সহজে অঙ্ক সমস্যা সমাধান করা যায়। গণিত সূত্র ও কিছু গণিত সমাধান নিয়ে এই মেগা পোস্ট দেয়া হলো, আশা করি আপনাদের ভালো লাগবে।
এখানে বীজগণিত সূত্র -Formula of Algebra, সমান্তর ধারা, পরিমিতি সূত্র, Trigonometry angle, Formula of Differentiation, Formula of Fundamentals,Formula of Trigonometry, Math MCQ সমাধান উল্লেখ করা হলো

💢 বীজগণিত সূত্র

কিছু গুরুত্বপূর্ণ বীজ গণিত সূত্র নিচে দেয়া হলো:
Formula of Algebra - বীজগণিত সূত্র Wiki Source
(a+b)²= (a-b)²+4ab (a+b)²= (a-b)²+4ab
(a-b)²= a²-2ab+b² (a-b)²= (a+b)²-4ab
a² + b²= (a+b)² - 2ab a² + b²= (a-b)² + 2ab
a²-b² =(a + b)(a - b) 2(a² + b²) = (a+ b)² + (a - b)²
4ab = (a + b)² -(a-b)² ab ={(a+b)/2}²-{(a-b)/2}²
(a + b + c)² = a² + b² + c² + 2(ab + bc + ca) (a + b)³ = a³ + 3a²b + 3ab² + b³
(a + b)³ = a³ + b³ + 3ab(a + b) (a-b)³=a³-3a²b+3ab²-b³
a³ + b³ = (a + b) (a² -ab + b²) a³ + b³ = (a+ b)³ -3ab(a+ b)
a³ -b³ = (a -b) (a² + ab + b²) a³ -b³ = (a-b)³ + 3ab(a-b)

সহস্র গাণিতিক সূত্র পিডিএফ বই এখান থেকে ডাউনলোড করে নিন

💢 সমান্তর ধারা

২ + ৪ + ৬ +.......... + ২০
একটি ধারা যার, প্রথম পদ হলো ২, দ্বিতীয় পদ ৪, তৃতীয় পদ ৬. এখানে,
প্রথম পদ থেকে পরবর্তী পদের অন্তর সর্বদা সমান হওয়ায় একে সাধারণ অন্তর বলে। r-তম পদ (সাধারণ পদ) একটি সমান্তর ধারার প্রথম পদ a এবং সাধারণ অন্তর d হলে, r তম পদ = a + (r - 1).d
সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি প্রথম পদ a এবং সাধারণ অন্তর d বিশিষ্ট সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি s = n/2 {2 a + (n-1).d}
প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 1 + 2 + 3 +....... + n, n = n(n + 1 )/2
প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি 1² + 2² + 3² +....... + n² = n(n + 1)(2 n + 1 )/6
প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 1³+ 2³ + 3³ +....... + n³ = {n(n + 1 )/2 }²
১ থেকে আরম্ভ করে পরপর বিজোড় সংখ্যা শ্রেণীর সমষ্টি = (পদসংখ্যা)² যেমন - ১ + ৩ + ৫ + ৭ + ৯ + ১১ + ১৩ = (৭)² = ৪৯

💢 পরিমিতি সূত্র

পরিমিতির অঙ্ক গুলো আমাদের কাছে সমাধান করা একটু কঠিন মনে হয়। পরিমিতি অঙ্ক সহজে মনে রাখার জন্য নিচে পরিমিতি সূত্র গুলো দেয়া হলো :
পরিমিতি সূত্র
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য× প্রস্থ আয়তক্ষেত্রের পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ)
আয়তক্ষেত্রের কর্ণ =√ (দৈর্ঘ্য²+ প্রস্থ²) বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল = ( একবাহু)²
বর্গ ক্ষেত্রের পরিসীমা = 4 × একবাহুর দৈর্ঘ্য বর্গ ক্ষেত্রের কর্ণ =√2 × একবাহুর দৈর্ঘ্য
রম্বসের ক্ষেত্রফল = 1/2 × (কর্ণদুইটির গুণফল) রম্বসের পরিসীমা = 4 × এক বাহুর দৈর্ঘ্য
সামান্তরিকের ক্ষত্রফল = ভূমি × উচ্চতা সামান্তরিকের পরিসীমা = 2 × (সন্নিহিত বাহুদ্বয়ের সমষ্টি)
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = 1/2 ×(সমান্তরাল বাহু দুইটির যোগফল)× উচ্চতা সমকোণি ত্রিভুজের ক্ষেত্রফল = 1/2 × ভূমি × উচ্চতা
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যa হলে ক্ষেত্রফল = √3 a²/4 সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্যa এবং ভূমি b হলে ক্ষেত্রফল = b/4 √(4a²-b²)

গণিত শর্টকাট ফর্মুলা পিডিএফ বই ডাউনলোড করে নিন

💢 Trigonometry angle

ত্রিকোণমিতি গণিতের একটি শাখা, যাতে ত্রিভুজের কোণ, বাহু ও তাদের মধ্যকার সম্পর্ক ব্যবহার করে বিভিন্ন সমস্যার সমাধান করা হয়।
ত্রিকোণমিতি শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে Trigonometry। এই শব্দটি আবার গ্রিক শব্দ trigōnon "ত্রিভুজ" এবং metron "পরিমাপ" থেকে উদ্ভূত হয়েছে। ত্রিকোণমিতির অপেক্ষকগুলো বেশ গুরুত্বপূর্ণ,
কারণ এগুলোর মাধ্যমে বিভিন্ন মানের পাল্লার প্রতিরূপ দেয়া যায় বা বারবার পুনরাবৃত্ত হয়। এগুলো পুনরাবৃত্ত প্রতিভাসের প্রতিরূপে যেমন দোলকের গতি অথবা পরিবর্ত্য তড়িৎ প্রবাহের বিশ্লেষণে উদ্ভূত হয়।
ত্রিকোণমিতির গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে। এটি ব্যবহার করে দৈর্ঘ্যের এক বিশাল জালি পাওয়া যায় যা সাধারণ পরিমাপ পদ্ধতি ব্যবহার করে মাপা যায় না।

Trigonometry angle
⬀ Sin0° =0
⬀ Sin30° = 1/2
⬀ Sin45° = 1/√2
⬀ Sin90° = 1
⬀ tan30° = 1/√3
⬀ tan60° = √3
⬀ cot is opposite of tan
⬀ sec30° = 2/√3
⬀ sec60° = 2
⬀ cosec is opposite of sec
⬀ Sin60° = √3/2
⬀ Cos is opposite of sin tan0° = 0
⬀ tan45° = 1
⬀ tan90° = ∞
⬀ sec0° = 1
⬀ sec45° = √2
⬀ sec90° = ∞

💢 Formula of Differentiation

অন্তরকলন (ইংরেজি: Differential Calculus) বা অবকলন বা ব্যবকলন গণিতশাস্ত্রের এমন একটি শাখা যাতে কোন রাশির অন্য কোন রাশির
সাপেক্ষে পরিবর্তনের হার নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ ক্রমবর্ধমান বা ক্রমহ্রাসমান দুটি রাশি, যাদের মধ্যে ফাংশনাল সম্পর্ক রয়েছে, তাদের একের সাপেক্ষে অপরের পরিবর্তনের হার নিরূপণ এবং এর তাৎপর্য নির্ণয় অন্তরকলনের মূল উদ্দেশ্য।
একটি বাস্তব ভেরিয়েবলের বাস্তব ফাংশনের জন্য, কোনও বিন্দুতে ঐ ফাংশনের অন্তরকলজ (ইংরেজি: Derivative) লেখচিত্রটির স্পর্শকের নতির সমান।

Formula of Differentiation
⬀ d/dx (x+c)=1
⬀ d/dx (sinx+c)= cosx
⬀ d/dx (-cosx+c)= sinx
⬀ d/dx (tanx+c)= sec²x
⬀ d/dx (-cotx+c)= cosec²x
⬀ d/dx (secx+c)= secx tanx
⬀ d/dx (-cosecx+c)= cosecx cotx
⬀ d/dx ( lnx+c )= 1/x
⬀ d/dx ( ln secx )= tanx
⬀ d/dx ( ln sinx+c )= cotx
⬀ d/dx ln(secx+tanx)= secx
⬀ d/dx ln(cosecx-cotx)= cosecx
⬀ d/dx (e^x + c)= e^x
⬀ d/dx (a^x / lna)= a^x

💢 Formula of Fundamentals

Formula of Fundamentals
⬀ cos0+i sin0=1
⬀ cosπ + i sinπ =−1
⬀ cos π/2 ± i sin π/2 =±i
⬀ cos π/4 ± i sin π/4 = 1/√2 (1±i)
⬀ cos π/3 ± i sin π/3 =½ (1±i√3)
⬀ cos π/6 ± i sin π/6 = 1/2 (√3±i)
⬀ cos 2π/3 + i sin 2π/3 = 1/2 (−1+i√3)
⬀ cosθ = cos (2nπ +θ)
⬀ sinθ = sin (2nπ +θ)
⬀ (cosθ + i sinθ)^n = cos nθ + i sin nθ
⬀ (cosθ +i sinθ)^1/n =
{ cos(2kπ +θ) + i sin(2kπ +θ) }^1/n = cos
⬀(2kπ+θ)/n +i sin (2kπ+θ)/n.[When, n=1,2,3...
and k=1,2,3.....(n-1) ]
If, (a+ ib)^n Then, a= r cosθ and b=r sinθ

Download 1300 Math Formulas PDF Book ডাউনলোড করে নিন

💢 Formula of Trigonometry

Formula of Trigonometry
⬀ Sin²Θ+Cos²Θ=1 ⬀ Sec²Θ-tan²Θ=1
⬀ Cosec²Θ-Cot²Θ=1 ⬀ SinΘ=1/CosecΘ
⬀ CosecΘ=1/SinΘ ⬀ CosΘ=1/SecΘ
⬀ SecΘ=1/CosΘ ⬀ tanΘ=1/CotΘ
⬀ CotΘ=1/tanΘ ⬀ tanΘ=SinΘ/CosΘ
⬀ Sin(A+B)=sinA cosB+ cosA sinB ⬀ cos(A+B)=cosA cosB - sinA sinB
⬀ sin(A-B)=sinAcosB-cosAsinB ⬀ cos(A-B)=cosAcosB+sinAsinB
⬀ tan(A+B)= (tanA + tanB)/ (1−tanAtanB) ⬀ tan(A−B)= (tanA − tanB) / (1+ tanAtanB)
⬀ cot(A+B)= (cotAcotB −1) / (cotA + cotB) ⬀ cot(A−B)= (cotAcotB + 1) / (cotB− cotA)
⬀ Sin(A+B)=sinA cosB+ cosA sinB ⬀ cos(A+B)=cosA cosB +sinA sinB
⬀ sin(A-B)=sinAcosB-cosAsinB ⬀ cos(A-B)=cosAcosB+sinAsinB
⬀ tan(A+B)= (tanA + tanB)/ (1−tanAtanB) ⬀ tan(A−B)= (tanA − tanB) / (1+ tanAtanB)
⬀ cot(A+B)= (cotAcotB −1) / (cotA + cotB) ⬀ cot(A−B)= (cotAcotB + 1) / (cotB− cotA)
⬀ a/sinA = b/sinB = c/sinC = 2R ⬀ a = b cosC + c cosB
⬀ b = a cosC + c cosA ⬀ c = a cosB + b cosA
⬀ cosA = (b² + c²− a²) / 2bc ⬀ cosB = (c² + a²− b²) / 2ca
⬀ cosC = (a² + b²− c²) / 2ca ⬀ Δ = abc/4R
⬀ sinΘ = 0 Then,Θ = nΠ ⬀ sinΘ = 1 Then,Θ = (4n + 1)Π/2
⬀ sinΘ =−1 Then,Θ = (4n− 1)Π/2 ⬀ sinΘ = sinα Then,Θ = nΠ (−1)^nα
⬀ sin2A = 2sinAcosA ⬀ cos2A = cos²A − sin²A
⬀ cos2A = 2cos²A − 1 ⬀ cos2A = 1 − sin²A
⬀ 2sin²A = 1 − cos2A ⬀ 1 + sin2A = (sinA + cosA)²
⬀ 1 − sin2A = (sinA − cosA)² ⬀ tan2A = 2tanA / (1 − tan²A)
⬀ sin2A = 2tanA / (1 + tan²A) ⬀ cos2A = (1 − tan²A) / (1 + tan²A)
⬀ 4sin³A = 3sinA − sin3A ⬀ 4cos³A = 3cosA + cos3A
⬀ 2sinAcosB=sin(A+B)+sin(A-B) ⬀ 2cosAsinB=sin(A+B)-sin(A-B)
⬀ 2cosAcosB=cos(A+B)+cos(A-B) ⬀ 2sinAsinB=cos(A-B)-cos(A+B)

💢 Math MCQ

কিছু Math MCQ প্রশ্ন ও তার Answer সমাধান নিচে দেয়া হলো

👉 যখন ঘড়িতে ১ টা বাজে তখন ঘন্টার কাটা ও মিনিটের 
কাটার মধ্যে কোণ কত ডিগ্রি উৎপন্ন হয়? 
 Ans: ৩০°

👉 ১ থেকে ১০ পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে?  Ans: ৪ টা

👉 সব চেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি? Ans: ২

👉 A={1,2,3} হলে নিচের কোনটি A সেটের প্রকৃত উপসেট? Ans:{ }

👉 আয়তাকার ঘনবস্তুর কয়টি তল আছে? Ans:৬

👉 A = { a, b, c} হয়, তবে, P (A)-এর উপাদান সংখ্যা কয়টি? Ans: 8

👉 X = {a, b}, Y= { b,c}, Z = { b, 3, 4}
 হলে XUYUZ-এর উপাদান সংখ্যা কত? 
Ans: 5

👉 A = { 1, 2, 3, 4 } হলে, সেট A-এর
 প্রকৃত উপসেট কয়টি? Ans: 14

👉 a,b,c কোন ত্রিভুজের তিনটি বাহু হলে নিচের কোনটি সঠিক? Ans: a+b=c

👉 কতকগুলো সরল রেখা কোন একটি বিন্দুতে মিলিত হলে ঐ
 বিন্দুতে উৎপন্ন কোণগুলোর সমষ্টি কত? 
Ans: ৩৬০°

👉 ১২০° কোণের সম্পূরক কোণ কত? Ans: ৬০°

👉 ট্রাপিজিয়ামের কয়টি বাহু সমান্তরাল? Ans: ২টি

👉 বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি কত ডিগ্রী? Ans: ১৮০°

👉 চতুর্ভুজের চারকোণের সমষ্টি কত? Ans: চার সমকোণ

👉 রশ্মির কয়টি প্রান্ত বিন্দু থাকে? Ans: ১টি

👉 রেখাংশের কয়টা প্রান্ত বিন্দু থাকে ? Ans:২টি

👉 একটি রেখার কয়টি প্রান্ত বিন্দু থাকে? Ans: কোন প্রান্ত বিন্দু থাকে না

👉 x + y = 3 , xy = 2 হলে, x3 + y3 এর মান কত?  Ans: 9

👉 5.9999932 ...... সংখ্যার তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান∏?
  Ans: 6.000

👉 লগারিদমের ক্ষেত্রে ভিত্তি উল্লেখ না থাকলে সাংখিক মানের ক্ষেত্রে ভিত্তি 
কত ধরা হয়?  Ans:10

👉 লগারিদমের ক্ষেত্রে ভিত্তি উল্লেখ না থাকলে বীজগণিতীয় ক্ষেত্রে ভিত্তি কত
 ধরা হয়?  Ans: e

👉 লগ সারণির ভিত্তি কত ধরা হয়?  Ans: 10

👉 ২৫ ডিগ্রি কোণের পূরক কোণের পরিমান কত? Ans: ৬৫ ডিগ্রি 

👉 সূক্ষ্মকোণী ত্রিভুজে কয়টি কোণ সূক্ষ্মকোণ? Ans: তিনটি

👉 সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত? Ans: ৬০ ডিগ্রি

👉 ১ থেকে ১০০ পর্যন্ত মোট কতটি মৌলিক সংখ্যা আছে? Ans: ২৫ টি

👉 একমাত্র জোড় মৌলিক সংখ্যা কোনটি ?  Ans: ২

👉 বাস্তব ও চিন্তা জগতের সু-সজ্ঞায়িত বস্তুসমূহের সংগ্রহকে কি বলে?  Ans: সেট

👉 পূর্ণবর্গ নয়, এমন যেকোন স্বাভাবিক সংখ্যার বর্গমূল কোন ধরণের সংখ্যা? 
Ans: অমুলদ সংখ্যা

👉 সেট তত্ত্বের (set theory) জনক কে?  Ans: জর্জ  ক্যান্টর

👉 অসীম সেটের ধারণা প্রদান করেন কে?  Ans: জর্জ  ক্যান্টর

👉 A={1,2,3,4,5,6} এর প্রকৃত উপসেট কোনটি ?  Ans: {1,4,5,6}

👉 ভেন চিত্রের জনক কে?  Ans: জন ভেন

👉 যদি A={a,b,c,d} একটি সেট হয়, তবে P(A) এর উপাদান সংখ্যা কত? 
 Ans: 16

👉 সেট সম্বন্ধে কে প্রথম ব্যাখ্যা করেন ?  Ans: জর্জ  ক্যান্টর

👉 যে কোন আবৃত দশমিক ভগ্নাংশ কোন ধরণের সংখ্যা ?  Ans: মূলদ সংখ্যা

👉 সেটকে কয় পদ্ধতিতে প্রকাশ করা যায় ?  Ans: ২

👉 ......-3,-2,-1,0,1,2,3..... ইত্যাদি কোন ধরনের সংখ্যা ?  
Ans: পূর্ণসংখ্যা । 

👉 শূন্যসহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখন্ড সংখ্যাকে কি বলে?  Ans: পূর্ণসংখ্যা । 

Sunday, November 12, 2017

Bangla Namaz Shikkha - বাংলা নামাজ শিক্ষা Download Pdf Book

Bangla Namaz Shikha

নামায শিক্ষা গ্রহণ করা প্রত্যেক মুসলিম নর নারীর জন্য ফরজ।  সহীহ নামাজ শিক্ষা বই এর মাধ্যমে নামাজ পড়ার নিয়ম কানুন গুলো আমরা শিখে নিতে পারি।  এখানে নামাজ শিক্ষা বিষয়ক বিস্তারিত বর্ণনা রয়েছে এছাড়াও নামাজ শিক্ষা বই ফ্রি ডাউনলোড করে নিতে পারেন আমাদের ব্লগ থেকে। নামায শিক্ষা বই এ কিভাবে নামাজ পড়বেন তার বিস্তারিত আলোচনা করা হয়েছে।
সহি নামাজ শিক্ষা গ্রহণের জন্য অনেক উপায় রয়েছে তবে যদি নিজে নিজে বাসায় শেখার চেষ্টা করেন তাহলে নামাজ শিক্ষা বই pdf download করে অথবা নামাজ শিক্ষা ভিডিও, নামাজ শিক্ষা সফটওয়্যার, নামাজ শিক্ষা অডিও, namaz shikkha apps, namaj shikkha ebook, নামায শিক্ষা apk download করে নিতে পারেন
এই নামাজ শিক্ষার বই download করে পাঁচ ওয়াক্ত নামাজ এর নিয়ম কানুন সহি ভাবে শিখে নিতে পারেন।
সহি নামাজ শিক্ষা গ্রহণ করা আমাদের সকলেরই কর্তব্য কারণ নামাজের ফজিলত যেমন অনেক তেমনি নামাজ না পড়ার শাস্তি ও রয়েছে তাই আমাদের উচিত কারো সাহায্য নিয়ে অথবা নামায শিক্ষা বই PDF Download করে নিতে পারেন।   

তাহারাত (পবিত্রতা)
তাহারাত বলতে শরীর, কাপড় এবং নামাযের স্থান সবগুলোর পবিত্রতাকেই বুঝায়। শরীরের পবিত্রতা  দুইভাবে হয়:
    প্রথমত:  হাদসে আকবর বা বড় নাপাকী থেকে গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন, বড় নাপাকী স্বামী-স্ত্রীর মিলন অথাব অন্য কোন কারণে বীর্যস্খলন কিংবা হায়েয-নেফাসের কারণে হয়ে থাকে, তা থেকে পবিত্রতা অর্জনের নিয়তে চুলসহ শরীরের সর্বাঙ্গে পানি বয়ে দেয়ার মাধ্যমে এ গোসল সম্পন্ন হয়।
    দ্বিতীয়ত  ওযুঃ এ বিষয়ে আল্লাহ বলেনঃ

অর্থ: “হে মুমিনগণ! তোমরা যখন নামাযে দণ্ডায়মান হতে চাও, তখন তোমাদের মুখ ও কনুই পর্যন্ত হাত ধৌত কর, মাথা মাসেহ কর এবং টাখনু পর্যন্ত পা (ধৌত কর)”। (সূরা আল মায়েদা, আয়াত: ৬)
উক্ত আয়াতে এমন কয়েকটি কার্য অন্তর্ভুক্ত হয়েছে যেগুলো ওযু করাকালীন সম্পাদন করা অত্যাবশ্যক। আর তা হল:
    ১। মুখমণ্ডল ধৌত করা। এর মধ্যে কুলি করা এবং নাকে পানি দিয়ে নাক পরিস্কার করাও অন্তর্ভুক্ত।
    ২। কনুইসহ দুই হাত ধৌত করা।
    ৩। সম্পূর্ণ মাথা মাসেহ করা। আর সম্পূর্ণ মাথা বলতে দুই কানও অন্তর্ভুক্ত।
    ৪। দুই পায়ের গিরাসহ ধৌত করা। কাপড় ও নামাযের স্থানের তাহারাতের অর্থ হলো পেশাব, পায়খানা এবং এ জাতীয় অন্যান্য অপবিত্র বস্তু থেকে পবিত্র হওয়া।

পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা pdf book download নূরানী নামাজ শিক্ষা pdf / নামায শিক্ষা বই ডাউনলোড

Sahih Namaz o Dua Shikhkha  সহি নামাজ ও দুআ শিক্ষা বই PDF Download করে নিন
 

Saturday, November 11, 2017

BCS Preparetion Georges MP3 Pdf book Download

Bcs Preparation Georges MP3 Download
বিসিএস পরীক্ষায় সফলতা অর্জনের জন্য যথাযথ প্রস্তুতির দরকার।  আপনাদের জন্য তাই Georges MP3 Pdf book for BCS preparation in bangla বইটি শেয়ার করছি, সম্পূর্ণ বিনামূল্যে Download করে নিন।.

PDF ডাউনলোড লিংকঃ  সাইজঃ 606 MB

 BCS Preparation MP3 Pdf book download Download Georges MP3 Book Bangla


যারা পড়া শুরু করবেন করবেন করেও গতকাল অবধি শুরু করতে পারেন নাই, আবার আজ এসে মনে হচ্ছে সিরিয়াসলি পড়া শুরু করা দরকার কিন্তু কোথায় থেকে কিভাবে শুরু করবেন সেটা বুঝতে পারছেন না, সেইসব ওস্তাদদের জন্যই আজকের লেখা।
যদি ২৯ ডিসেম্বর প্রিলি পরীক্ষা হয় তাহলে আপনি আজ থেকে সময় পাচ্ছেন ৪৬ দিন। ধরে নিলাম, তন্মধ্যে বিভিন্ন কারণে পড়তে পারবেন না ৫ দিন। বাকি থাকলো ৪১ দিন। তাই এই ৪১ দিনকে টার্গেট করে কিছু গাইডলাইন দিলাম। ফলো করা না করা আপনার ব্যক্তিগত ব্যাপার।
ইংরেজীর জন্য English for Competitive Exams, বাংলার জন্য MP3, গণিতের জন্য ওরাকল প্রিলিমিনারী গণিত, সাধারণ জ্ঞানের জন্য MP3, কম্পিউটার অংশের জন্য Easy Computer বইগুলো টেবিলে রেখে বাকি বইগুলো টেবিল থেকে সরিয়ে ফেলুন বা এগুলো থেকে চোখের নজর সরিয়ে নিন।
অমুক অনেক পারে, অমুকের প্রস্তুতি ভালো, অমুক তো এই বইগুলো পড়ে নাই, অমুক এই বইগুলা পড়ে শেষ করছে- এসব চিন্তা মাথা থেকে বিদায় করুন। অন্যের পড়ালেখায় ঈর্ষান্বিত হয়ে যদি আপনার পড়ালেখা করার ইচ্ছা জাগতো তাহলে তা অনেক আগেই জাগতো। তাই দয়া করে এই কয়েকটা দিন অন্যের দেখাদেখি নয়, নিজের উপর বিশ্বাস ও নিয়ন্ত্রণ নিয়ে পড়ালেখা শুরু করুন।
English for Competitive Exams বইটার Synonyms ও Antonyms অধ্যায় বাদ দিয়ে বাকি অধ্যায়গুলো থেকে শুধু MCQ গুলো পড়ুন। ব্যাখ্যা পড়ার দরকার নাই। সব পড়া শেষ করার পর যদি সময় পান তাহলেই কেবল Synonyms ও Antonyms অধ্যায় পড়বেন।
MP3 বাংলা বইটা থেকে ব্যাকরণ ও সাহিত্য অংশের MCQ গুলো পড়ুন। মনে থাক বা না থাক সব প্রশ্নে একবার করে চোখ বুলিয়ে যান। পরীক্ষার হলে আপনাকে বর্ণনা লিখতে হবেনা, গোল্লা ভরাট করতে হবে। তাই একবার পড়া থাকলে অপশন দেখে উত্তর মনে হতে পারে বা ধারণা করতে পারবেন।
গণিতের জন্য ওরাকল প্রিলিমিনারী গণিত বইটা পড়ুন। পাটিগণিতের চেয়ে বীজগণিতের উপর বেশি জোর দিন। যে সমস্যাটা জটিল মনে হচ্ছে সেটা এড়িয়ে যান। খাতা কলম নিয়ে সব সমস্যার সমাধান করতে যাবেন না। শুধু যেটা না করলেই না সেটা করুন।
MP3 বিজ্ঞান ও প্রযুক্তি বই থেকে পদার্থ, রসায়ন, জীব, অন্যান্য বিষয়ের শুধু MCQ গুলো পড়ুন। আবারও বলছি, মনে রাখার টেনশন নিয়ে পড়ার দরকার নেই। আপনি শুধু পড়ে যান। মনে আছে কি নাই সেটা পরীক্ষা দিলেই বুঝা যাবে।
Easy Computer বইটা থেকে এমসিকিউগুলো পড়ুন। ব্যাখ্যা পড়ে সময় নষ্ট করার মত সময় নাই।
MP3 সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক) বই থেকে এমসিকিউগুলো এক সিরিয়ালে পড়ে যান। পত্রিকা বা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সাম্প্রতিক বিষয় পড়া বাদ দিন।
সুশাসন ও নৈতিকতা উত্তর করার জন্য পড়ার দরকার নাই। এখানে পড়ার চেয়ে কমনসেন্স বেশি দরকার। তারপরেও যদি সময় পান প্রফেসরস বিসিএস সংখ্যা বইটার এই অংশটুকু পড়ুন।
সাধারণ জ্ঞান এবং বিজ্ঞান ও প্রযুক্তির বইগুলো থেকেই ভূগোল ও দুর্যোগ ব্যবস্থাপনা পড়া হবে। সময় থাকলে প্রফেসরস বিসিএস সংখ্যা থেকে কিছুটা পড়তে পারেন। বাকিটা সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান Constitution of Bangladesh PDF download for BCS Preparation


 (Constitution of Bangladesh) PDF format for BCS Preparation
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান  (Constitution of Bangladesh) PDF format for BCS Preparation
বিসিএস এর Exam Preparation এর জন্য বাংলাদেশ এর সংবিধান এর খুঁটিনাটি জানা আবশ্যক। বাংলাদেশ সংবিধান এর  A to Z একটি পিডিএফ ফাইল এ দেওয়া হয়েছে।  যা বিসিএস এর জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য খুব ই  প্রয়োজনীয়।  সংবিধান এর সকল বিষয় সহজে মনে রাখার টিপস সহ সকল বিষয় তুলে ধরা হয়েছে। বিসিএস এর প্রস্তুতিরন্য পিডিএফ টি ডাউনলোড করে নিন। 
BCS Preparation "Constitution of Bangladesh" PDF format download.

PDF ডাউনলোড লিংকঃ  সাইজঃ 521 KB
https://drive.google.com/open?id=1Zxpvvy3F6ZqCBpco8RFfIm0sxL-PkY7uDownload Constitution of Bangladesh PDF for BCS

  Constitution of Bangladesh read in Englis


Constitution of Bangladesh

 Constitution of Bangladesh

1[ BISMILLAH-AR-RAHMAN-AR-RAHIM
 
(In the name of Allah, the Beneficient, the Merciful)/

In the name of the Creator, the Merciful.]

PREAMBLE

We, the people of Bangladesh, having proclaimed our independence on the 26th day of March, 1971 and through 2[ a historic struggle for national liberation], established the independent, sovereign People's Republic of Bangladesh;

3[ Pledging that the high ideals of nationalism, socialism, democracy and secularism, which inspired our heroic people to dedicate themselves to, and our brave martyrs to sacrifice their lives in, the national liberation struggle, shall be the fundamental principles of the Constitution;]

Further pledging that it shall be a fundamental aim of the State to realise through the democratic process a socialist society, free from exploitation a society in which the rule of law, fundamental human rights and freedom, equality and justice, political, economic and social, will be secured for all citizens;

Affirming that it is our sacred duty to safeguard, protect and defend this Constitution and to maintain its supremacy as the embodiment of the will of the people of Bangladesh so that we may prosper in freedom and may make our full contribution towards international peace and co operation in keeping with the progressive aspirations of mankind;

In our Constituent Assembly, this eighteenth day of Kartick, 1379 B.S., corresponding to the fourth day of November, 1972 A.D., do hereby adopt, enact and give to ourselves this Constitution.

Thursday, November 9, 2017

Hisab Biggan - জাবেদা - ব্যবসায় শিক্ষা শাখার জন্য প্রয়োজনীয় Pdf লেকচার শিট

 Hisab Biggan - জাবেদা - ব্যবসায় শিক্ষা শাখার জন্য প্রয়োজনীয় Pdf লেকচার শিট
Hisab Biggan - জাবেদা - ব্যবসায় শিক্ষা শাখার জন্য প্রয়োজনীয় Pdf লেকচার শিটঃ Accounting -HSC & Honours (Short Technique & Formulas of Journal)

ব্যবসায় শিক্ষা শাখার এইচএসসি শিক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞান এর জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, নগদান বই, অংশীদারি ব্যবসায়, অনুপাত, অবচয়, উৎপাদন ব্যয় হিসাব, একতরফা দাখিলা পদ্ধতি, বিনিময় বিল, ব্যাঙ্ক সমন্বয় বিবরণী, শেয়ার ও শেয়ার ইস্যু, সঞ্চিতি লেকচার শিট শর্ট টেকনিক একটি মাত্র পিডিএফ বই এ।  সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করে নিন।

PDF ডাউনলোড -  সাইজঃ 8.09 MB

Download here Accounting PDF Book DOWNLOAD ACCOUNTING PDF BOOK FOR HSC

জাবেদা হচ্ছে হিসাবচক্রের প্রথম স্তর। হিসাব নিকাশের যে প্রাথমিক বইতে দৈনন্দিন সংঘটিত লেনদেন সমূহ চিহ্নিত করে ডেবিট ক্রেডিট কিশ্লেষণ করে তারিখের ক্রমানুসারে প্রতিদিন লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলে।

জাবেদা দাখিলের কাঠামোগত শ্রেণীবিভাগ :
  • সরল দাখিলা
  •  মিশ্র দাখিলা
সরল দাখিলা: কোনো একটি ওয়াবদা দাখিলে যদি শুধু দুটি হিসাবখাত জড়িত থাকে অর্থাৎ একটি ডেবিট ও সমপরিমাণ একটিই - ক্রেডিট পক্ষ থাকে তবে তাকে সরল দাখিলা বলে।
মিশ্র দাখিলা: কোনো একটি লেনদেনের জাবেদা দাখিলে দুইয়ের অধিক হিসাবখাত জড়িত থাকলে তাকে মিশ্র দাখিলা বলে।  এতে মোট ডেবিট ক্রেডিট টাকার পরিমান অবশ্যই সমান হবে।

জাবেদার সাধারণ শ্রেণীবিভাগ
  •  বিশেষ জাবেদা
  •  সাধারণ জাবেদা
➤ বিশেষ জাবেদা : সমজাতীয় লেন দেনসমূহ স্বতন্ত্রভাবে লিপিবদ্ধ করার জন্য যে জাবেদা ব্যবহার করা হয় তাকে বিশেষ জাবেদা বলে।
➤ বিক্রয় জাবেদা : ধরে বিক্রয় সংকান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয়
➤ ক্রয় জাবেদা : ধরে ক্রয় সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয়
➤ ক্রয় ফেরত জাবেদা: ধরে ক্রয়কৃত পণ্য ফেরত সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয়
➤ বিক্রয় ফেরত জাবেদা: ধারে বিক্রয়কৃত পণ্য ফেরত সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয়
➤ নগদ প্রাপ্তি জাবেদা: নগদ অর্থ প্রাপ্তি সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয়
➤ নগদ প্রদান জাবেদা : নগদ অর্থ প্রদান সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয়
➤ প্রাপ্য বিল জাবেদা : পাওনাদারের নিকট প্রদেয় বিল সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয়
➤ প্রদেয় বিল জাবেদা : পাওনাদারের নিকট প্রদেয় বিল সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয়

বিশেষ জাবেদা লেনদেন জাবেদা
বিক্রয় জাবেদা শুধু মাত্র ধারে পণ্য বিক্রয় দেনাদার হিসাব - ডেবিট
বিক্রয় হিসাব - ক্রেডিট
ক্রয় জাবেদা শুধু মাত্র ধারে পণ্য ক্রয় ক্রয় হিসাব ডেবিট
পাওনাদার হিসাব ক্রেডিট
ক্রয় ফেরত জাবেদা ধারে ক্রয় করা পণ্য ফেরত পাওনাদার হিসাব ডেবিট
ক্রয় ফেরত হিসাব ক্রেডিট
বিক্রয় ফেরত জাবেদা ধারে বিক্রয় করা পণ্য ফেরত বিক্রয় ফেরত হিসাব ডেবিট
দেনাদার হিসাব ক্রেডিট
নগদ প্রাপ্তি জাবেদা নগদ অর্থ প্রাপ্তি নগদান হিসাব ডেবিট
বিক্রয় দেনাদার প্রাপ্য বিল হিসাব ক্রেডিট
নগদ প্রদান জাবেদা নগদ অর্থ প্রদান পাওনাদার প্রদেয় বিল হিসাব/ ক্রয় ডেবিট
নগদান হিসাব ক্রেডিট
প্রাপ্য বিল জাবেদা দেনাদারের কাছ থেকে বিলে স্বীকৃতি পাওয়া গেলে প্রাপ্য বিল হিসাব ডেবিট
দেনাদার বিক্রয় হিসাব ক্রেডিট
প্রদেয় বিল জাবেদা সরবরাহকারীর বিলে স্বীকৃতি পাওয়া গেলে পাওনাদার ক্রয় হিসাব ডেবিট
প্রদেয় বিল হিসাব ক্রেডিট

সুতরাং বিশেষ জাবেদার যোগফলগুলো সংশ্লিষ্ট হিসাবে স্থানান্তর করা হয়ে থাকে ।

সাধারন জাবেদাঃ যে সকল দাখিলা সমূহ কোন বিশেষ জাবেদায় লিপিবদ্ধ করা হয় না তাদেরকে যে জাবেদায় লিপিবদ্ধ করা হয় তাকে সাধারন জাবেদা বলে ।

HSC & honors program Accounting Journal book in pdf format free download now. হিসাব বিজ্ঞান এর  বইটি ডাউনলোড করে নিন

HSC Chemistry - রসায়ন সৃজনশীল প্রশ্ন উত্তরের জন্য লেকচার শিট ও শর্ট টেকনিক PDF

HSC Chemistry - রসায়ন সৃজনশীল প্রশ্ন উত্তরের জন্য লেকচার শিট ও শর্ট টেকনিক PDF
আপনাদের জন্য এইচএসসি রসায়ন এর পিডিএফ বইটির ডাউনলোড লিংকটি শেয়ার করা হলো। রসায়ন সৃজনশীল প্রশ্ন উত্তরের জন্য লেকচার শিট ও শর্ট টেকনিক রসায়ন ব্যসিকঃ (নতুন ) এক্ষুনি ডাউনলোড করে নিন, বইটি সবার ডাউনলোড করে পড়া উচিত

রসায়নের জটিল সব বিষয় খুব সহজ ভাবে বুঝা ও প্রয়োজনীয় সব বিষয় মনে রাখার শর্ট টেকনিক

এই বইয়ের বৈশিষ্ট্যঃ

সৃজনশীল প্রশ্ন উত্তর খুব সহজে উত্তর দিবার জন্য টেকনিক্যালি সাজানো হয়েছে।
  • এখানে পাঠ্য বইয়ের প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ের তথ্য-উপাত্ত একত্রিত করে পড়ার জন্য সুবিধাজনক ভাবে সজ্জিত করা হয়েছে।
  • এই বই গুলোতে শুধুমাত্র গুরুত্বপূর্ন তথ্য গুলো দেওয়া আছে…
  •  গুরত্বপূর্ন সুত্র ও তথ্য মনে রাখার জন্য কিছু টেকনিক ও ফর্মুলা দেওয়া হয়েছে ...
সাইজঃ 12.38 MB

ডাউনলোড PDF e Book 

https://drive.google.com/open?id=119CPbSGOqpds4Lk3VAHaciw-WCpAKCSEDOWNLOAD NOW


প্রতীক, সংকেত ও যোজনী
প্রতীক: মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে।  প্রতীক একটি পরমাণু নির্দেশ করে।  যেমন:

প্রতীক লেখার নিয়ম :
    ১. সাধারণত মৌলিক পদার্থের ইংরেজি নামের প্রথম অক্ষরটিকে প্রতীক রূপে প্রকাশ করা হয়।
    ২. দুই বা ততোধিক ইংরেজি নামের প্রথম অক্ষর একই হলে এগুলোর মধ্যে একটি মৌলের প্রতীক নামের প্রথম অক্ষর দিয়ে সুসিত করে অপর মৌল গুলোর জন্য প্রথম অক্ষরের সাথে অন্য আরেকটি ছোট হরোপের অক্ষর যোগ করে প্রতীক লেখা হয়।
    ৩. কতগুলো মৌলের প্রতীক মৌলের লাতিন নামের প্রথম অক্ষটিকে বা প্রথম দুই অক্ষর দ্বারা মৌলের প্রতীক প্রকাশ করা হয়।

প্রতীকের তাৎপর্য :
    ১. মৌলের প্রতীক মৌলিক পদার্থটির নাম প্রকাশ করে।
    ২. মৌলের প্রতীক মৌলের একটি পরমাণু নির্দেশ করে।
    ৩. মৌলের প্রতীক ওই মৌলের পারমানবিক ভোর প্রকাশ করে।

সংকেত: মৌলিক ও যৌগিক পদার্থের অনুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। সংকেতের তাৎপর্য: সংকেতের দু ধরণের তাৎপর্য রয়েছে।
    ১. গুণগত তাৎপর্য
    ২. পরিমাণগত তাৎপর্য

গণিত PDF বই এর DOWNLOAD এখানে

রসায়নের কিছু বিষয় মনে রাখার ছোট্ট কয়েকটি টিপস :
    ১.     অ = অম্ল, নী = নীল, লা = লাল
            অনীলা = অম্ল নীলকে লাল করে (লিটমাস পরীক্ষা)
    ২.     ই = ইলেক্ট্রন, ট = টমসন (থমসন) প = প্রোটন, রে = রাদারফোর্ড নী = নিউট্রন, চে = চেডউইক
            ইট পরে নিচে
    ৩.     হিলি = হিলিয়াম, নিলি = নিয়ন, আর = আর্গন, কৃপা = ক্রিপ্টন, যায় = জেনন, রংপুরে = রেডন
            হিলি নিলি আর কৃপা যায় রংপুরে (নিষ্ক্রিয় গ্যাস)
    ৪.     আসেন = As, বিয়াই = Bi , সবাই = Sb, গিয়ে = Ge, টেবিলে/টুলে = Te, ব = B, সি = Si
            আসেন বিয়াই সবাই গিয়ে টুলে/টেবিলে বসি (অপধাতু)
    ৫.     ফ্রান্সে = Fr, বেড়াতে = Br, গেলাম = Ge, হাজির = Hg, সাথে = Sb
            ফ্রান্সে বেড়াতে গেলাম হাজির সাথে (তরল ধাতু)

Tuesday, November 7, 2017

Gonit PDF - Goniter Moja Mojar Gonit PDF by Muhammad Zafar Iqbal Free Download

Gonit PDF - Goniter Moja Mojar Gonit PDF by Muhammad Zafar Iqbal Free Download
মুহাম্মদ জাফর ইকবাল বিজ্ঞান কথাসাহিত্য এবং শিশু সাহিত্যের একজন বাংলাদেশী লেখক, পদার্থবিজ্ঞানী, অধ্যাপক ও সক্রিয় কর্মী। তিনি বিজ্ঞান ও প্রযুক্তি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অধ্যাপক। উনার রচিত গণিতের মজা মজার গণিত বইটি পিডিএফ গণিত বই আকারে এখান থেকে ডাউনলোড করে নিন গণিত - Gonit Pdf book.

গণিতের মজা মজার গণিত PDF boi টি খুবই জনপ্রিয় একটি গণিত বই, যা পিডিএফ আকারে প্ৰকাশ করা হলো।  নিচের থেকে Download করে নিন Gonit Pdf Boi. 

 Goniter Moja Mojar Gonit PDF by Muhammad Zafar Iqbal Free Download Download Goniter Moja Mojar Gonit


মুহাম্মদ জাফর ইকবাল এর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত নিচে দেয়া হলো

Native name মুহম্মদ জাফর ইকবাল
Born 23 December 1952 (age 64)
Sylhet, East Bengal, Bangladesh
Nationality Bangladeshi
Education PhD in Physics from University of Washington
Alma mater University of Dhaka
University of Washington
Occupation Physicist, writer, columnist
Spouse(s) Yasmeen Haque (1978–present)
Children Nabil Iqbal
Yeshim Iqbal
Parent(s) Faizur Rahman Ahmed
Ayesha Akhter Khatun
Relatives Humayun Ahmed (brother)
Ahsan Habib (brother)
Sufia Haider (sister)
Momtaz Shahid (sister) Rukhsana Ahmed (sister)
Awards Bangla Academy Award (2004)

Download important Math Formulas for SSC Exam

Monday, November 6, 2017

Download Important Math Formulas for SSC Exam PDF Book

Download Important Math Formulas for SSC Exam PDF Book
এস এস সি শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ গণিত সূত্র পিডিএফ আকারে দেয়া হলো।  এস এস সি পরীক্ষার্থীদের জন্য হলেও অন্যান্য শিক্ষার্থীরাও এই বই গুলো ডাউনলোড করে নিতে পারেন।  
গুরুত্বপূর্ণ গণিত বিষয় এবং তার সূত্র তালিকা এখানে দেওয়া হলো। যারা এসএসসি মাস্টার এবং অন্যান্য অন্যান্য প্রতিযোগী পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারাও  এই বই গুলো ব্যবহার করতে পারবেন।

Important math formula for SSC students is given in PDF format. For SSC examines, other students can also download these books.

উপরের ফর্মুলা গুলো শুধু মাত্র এসএসসি শিক্ষার্থীদের জন্যই নয়, যে কেউ বই গুলো পড়ে অনুশীলন করতে পারেন।  গণিতে দক্ষতা বৃদ্ধি করতে বেশি বেশি অনুশীলন করা অত্যাবশ্যক। তাই যেকোনো শ্রেণীর বই এ পড়ার তালিকা থেকে বাদ দেয়া উচিত নয়।  এতে করে গণিতের উপর চর্চা বজায় থাকে। আমাদের কাজের উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের কাছে সহজে বই পৌঁছে দেয়া।  বই ডাউনলোড করতে যেকোনো সমস্যা হলে আমাদের জানান, আমরা দ্রুত সমাধান করার চেষ্টা করবো।  ধন্যবাদ।

সৃজনশীল পদ্ধতিতে প্রশ্ন উত্তর প্রদান করার কিছু নিয়ম নীতি

সৃজনশীল পদ্ধতিতে প্রশ্ন উত্তর প্রদান করার কিছু নিয়ম নীতি
শুধু মাত্র মুখস্ত বিদ্যার উপর নির্ভর করে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষায় অধিক নম্বর পাওয়া সম্ভব নয় এর জন্য প্রয়োজন কিছু নিয়ম নীতি  অনুসরণ করে প্রশ্নের উত্তর দেয়া
এখানে ছাত্র ছাত্রীদের সৃজনশীল পদ্ধতিতে প্রশ্ন উত্তর প্রদান করার জন্য যে সকল নিয়ম অনুসরণ করা প্রয়োজন তা আলোচনা করা হলো